শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাচারকারীর ফেলে যাওয়া ব্যাগে মিলল ৯ কেজি স্বর্ণের বার

    বেনাপোল প্রতিনিধি

    ১৮ নভেম্বর, ২০২২ ০২:২৩ অপরাহ্ন

    পাচারকারীর ফেলে যাওয়া ব্যাগে মিলল ৯ কেজি স্বর্ণের বার

    যশোরের শার্শার পাঁচ ভূলাট সীমান্ত থেকে সাড়ে ৯ কেজি ওজনের ৮২টি স্বর্ণেরবার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় কাউকে আটক করতে পারেনি তারা। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় পুটখালি গ্রামের আব্দুল করিমের ছেলে মেহেদী হাসানকে পলাতক আসামী করেছে বিজিবি।

    বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে শার্শার পাঁচ ভূলাট সীমান্তের রহমতপুর এলাকার একটি ইট ভাটার পাশে অভিযানে এ চালান আটক করা হয়।

    খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান শার্শার পাঁচ ভূলাট সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হবে। এমন সংবাদের ভিত্তিতে সীমান্তের রহমতপুর নামক স্থানের একটি ইট ভাটার পাশে কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে গতিরোধ করা জন্য বিজিবি ব্যারিকেড দেয়। এ সময় পলাতক আসামি মেহেদী ব্যারিকেড অমান্য করে স্পিড বাড়িয়ে স্বর্ণ নিয়ে পালাতে গেলে মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। পরে সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলে থাকা একটি কাপড়ের ব্যাগ পাওয়া যায়ভ ক্যাম্পে নিয়ে ব্যাগ তল্লাশি করে তার মধ্য থেকে ৯ কেজি ৫৫৮ গ্রাম ওজনের ৮২ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

    তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৬ কোটি ৭৮ লাখ টাকা। উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে আটকের চেষ্টা চলছে।

    উল্লেখ্য গত ২৪ ঘন্টায় শার্শা ও বেনাপোল সীমান্তে বিশেষ দুটি অভিযান চালিয়ে ৪৯ ও ২১ বিজিবির সদস্যরা ২৬ কেজি ওজনের ১৯৪ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে। যার বাজার মূল্য প্রায় সাড়ে ২২ কোটি টাকা।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৮ নভেম্বর, ২০২২ ০২:২৩ অপরাহ্ন