শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেনাপোলে ১১২ টি স্বর্ণেরবারসহ দুই পাচারকারী আটক

    বেনাপোল প্রতিনিধি

    ১৮ নভেম্বর, ২০২২ ০২:১৮ অপরাহ্ন

    বেনাপোলে ১১২ টি স্বর্ণেরবারসহ দুই পাচারকারী আটক

    ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল আমড়াখালি চেকপোস্ট থেকে ১১২টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার রাত ১০ টার সময় একটি বেনাপোলমুখী একটি পিকআপ থেকে স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়।

    আটক স্বর্ণ পাচারকারীরা হলো কুমিল্লার দাউদকান্দি থানার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে ওমর ফারুক (২৭) ও চাঁদপুর জেলার মতলব থানার উত্তর ইসলামপুর গ্রামের আব্দুল বারেক সরকারের ছেলে ফরহাদ সরকার (৩২)।   

    বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী এর নির্দেশনা ও সরাসরি তত্বাবধানে বেনাপোলের আমড়াখালি বিজিবি চেকপোস্টে কর্মরত নায়েব সুবেদার আলমগীর হোসেনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রাত ১০টার দিকে চেকপোস্টের সামনে যশোর হতে বেনাপোলগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো ন-১৯-৮৩৯০) তল্লাশির জন্য থামানো হয়। পরবর্তীতে পিকআপের চালকের পিছনে কেবিনের বক্সের মধ্য বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১৬ কেজি ৫১০ গ্রাম ওজনের ১১২টি স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়। যার বাজার মূল্য ১৫ কোটি ৪৩ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা। আটক ব্যক্তি স্বর্ণের বারগুলো বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বিজিবি জানায়।

    যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী স্বর্ণসহ দুই জন আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ ও আটক স্বর্ণ ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৮ নভেম্বর, ২০২২ ০২:১৮ অপরাহ্ন