২৮-৩০ নভেম্বরের মধ্যে এসএসসি’র ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২২ ০৭:২০ পূর্বাহ্ন

২৮-৩০ নভেম্বরের মধ্যে এসএসসি’র ফল প্রকাশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ২৮ থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি বৃহস্পতিবার জানান,এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিষয়ে সম্ভাব্য তারিখ চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে প্রস্তাবনা পাঠানো হয়েছে। এই সময়ের মধ্যে যে কোন একদিন পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

গত ১৫ সেপ্টেম্বর সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। এবার ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মাদরাসা বোর্ডে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫৩ হাজার ৬৬২।
তিনি আরো জানান, ফলাফল চূড়ান্ত করতে বোর্ডগুলোতে কাজ চলমান রয়েছে।  

 




সাতদিনের সেরা খবর

শিক্ষা - এর আরো খবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

১৮ নভেম্বর, ২০২২ ০৭:২০ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

১৮ নভেম্বর, ২০২২ ০৭:২০ পূর্বাহ্ন