শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: এনামুল হক শামীম

    নিজস্ব প্রতিবেদক

    ১৭ নভেম্বর, ২০২২ ১১:৩৩ অপরাহ্ন

    মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: এনামুল হক শামীম

    পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। সেই স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। বঙ্গবন্ধুর সুদৃঢ় নেতৃত্বে এদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার জন্য যুদ্ধ করে। অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করি কাঙ্খিত স্বাধীনতা। এদেশের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে হলে তাদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।

    বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের সূর্বণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জাকসুর সাবেক ভিপি শামীম একথা বলেন।  

    আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশের ইতিহাস বিকৃত করা হয়েছে। স্বাধীনতা বিরোধীরা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকায় তাদের ইচ্ছেমত ইতিহাস বানিয়ে বইপত্রে শিক্ষার্থীদের পড়িয়েছে। ফলে ভুল ইতিহাস পড়ানো হয়েছে। তরুণ প্রজন্ম এখন স্বাধীনতার সঠিক ইতিহাসটা জানতে পারছে।  

    তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।  

    জাকসুর সাবেক ভিপি এনামুল হক শামীম বলেন, ১৯৭১ সালের দীর্ঘ ৯ মাসের স্মৃতি এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এ দেশের মানুষের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার বহুমুখী পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের সামনে দেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা না হলে তারা বিভ্রান্ত হতে পারে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরলে তারা বিভ্রান্ত হবে না, এটা জোর দিয়ে বলা যায়।

    অধ্যাপক একেএম শাহনাওয়াজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক নুরুল আলম, উপ উপচার্য অধ্যাপক শেখ মোহাম্মদ মনজুরুল হক, জাহাঙ্গীর আলম প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১৭ নভেম্বর, ২০২২ ১১:৩৩ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১৭ নভেম্বর, ২০২২ ১১:৩৩ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১৭ নভেম্বর, ২০২২ ১১:৩৩ অপরাহ্ন