শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুর যুবলীগ নেতা শুভ হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

    পিরোজপুর প্রতিনিধি

    ১৭ নভেম্বর, ২০২২ ১১:১৪ অপরাহ্ন

    পিরোজপুর যুবলীগ নেতা শুভ হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

    পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহবুব শুভ’র হত্যাকারী নাসির মাতুব্বরসহ সকল খুনিদের ফাঁসি এবং মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা যুবলীগের নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনের প্রধান সড়কে জেলা যুবলীগের আয়োজনে মানববন্ধন যুবলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম শিকদার (মন্টু), পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাদুল্লাহ লিটন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন শিকদার, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ সহ আরো অনেকে।

    এসময় বক্তব্যে বলেন, ফয়সাল মাহবুব শুভ নৌকার একজন কর্মী ছিলেন। তিনি নৌকার নির্বাচনী প্রচারনাকালে খুন হন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা এই পরিকল্পনা এবং কর্মকান্ডের সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। আর যারা পিছনে মদদ দিয়েছেন তাদেরও আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে। ইতিমধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে। অনেকে জামিনেও মুক্তি পেয়েছেন। তবে দ্রুত সময়ে সকল অপরাধীকে গ্রেফতার করতে হবে এবং দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে।

    উল্লেখ্য, ২০২১ সালের ৭ নভেম্বর শংঙ্করপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে প্রচারনায় গিয়ে গুলিবিদ্ধ হয়ে ১৫ নভেম্বর ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন পিরোজপুরে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহাবুব শুভ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৭ নভেম্বর, ২০২২ ১১:১৪ অপরাহ্ন