শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরের ইন্দুরকানিতে যুবদলের আংশিক কমিটি ঘোষণা

    পিরোজপুর প্রতিনিধি

    ১৭ নভেম্বর, ২০২২ ০৮:১৩ পূর্বাহ্ন

    পিরোজপুরের ইন্দুরকানিতে যুবদলের আংশিক কমিটি ঘোষণা

    পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সাবেক উপজেলা যুবদলের সভাপতি আতিকুর রহমান কে আহ্বায়ক ও সাবেক উপজেলা ছাত্রদলের সহ সভাপতি খায়রুল ইসলাম লাভলু কে সদস্য সচিব করে উপজেলা যুবদলের আংশিক কমিটি ষোঘণা করেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদল।


    সোমবার রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ কামরুজ্জামান দুলাল এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া যায়। উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুম হাওলাদার জানান, দল যাকে উপযুক্ত মনে করেছে তাদের কে দায়িত্ব দিয়েছে। তিনি নুতন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।


    উপজেলা যুবদলের নব নির্বাচিত আহবায়ক মোঃ আতিকুর রহমান জানান, দলের কেন্দ্রীয় কমিটি উপজেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিবের নাম ঘোষণা করেছে।

    মোঃ আতিকুর রহমান আরো জানান, আগামীদিনে বিরোধী রাজনীতিতে মাঠে অবস্থানে যাদের দল সংগঠিত করতে প্রয়োজন তাদের কে দল দায়িত্ব দিয়েছে। আমরা ত্যাগী নেতা কর্মীদের নিয়ে দল সু -সংগঠিত করব এবং খুবই অল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করব।

    তিনি বলেন দলে কোন বিভাজন নেই সবাইকে নিয়ে খালেদা জিয়ার মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারে অধীনে জাতীয় নির্বাচনের দাবীর আন্দোলনে কাজ করব।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৭ নভেম্বর, ২০২২ ০৮:১৩ পূর্বাহ্ন