মুজিবনগরের ঐতিহাসিক আম্রকাননের পরিচর্যা কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২২ ১০:৩০ অপরাহ্ন

মুজিবনগরের ঐতিহাসিক আম্রকাননের পরিচর্যা কাজের উদ্বোধন

মেহেরপুরের মুজিবনগরে ঐতিহাসিক আম্রকাননের সার্বিক পরিচর্যা কাজের উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

বুধবার (১৬ নভেম্বর) সকালে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে এ কাজের উদ্বোধন করেন মন্ত্রী।  এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম, মেহেরপুরের জেলা প্রশাসক মনসুর আলম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই আম্রকাননের গাছগুলোর পরিচর্যা করবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর৷ অনুষ্ঠানে জানান হয়, এই আমবাগান স্থাপনের সময় আম গাছের সংখ্যা ছিল ২ হাজার ২০০টির বেশি, আর বর্তমানে তা কমে দাঁড়িয়েছে অর্ধেকে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৬ নভেম্বর, ২০২২ ১০:৩০ অপরাহ্ন