শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ‍‍‍‍‍‍‍‍‍কৃষিভিত্তিক সভ্যতার অন্যতম নিদর্শন নবান্ন: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৬ নভেম্বর, ২০২২ ০৬:৩৩ অপরাহ্ন

    ‍‍‍‍‍‍‍‍‍কৃষিভিত্তিক সভ্যতার অন্যতম নিদর্শন নবান্ন: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, কৃষিভিত্তিক সভ্যতার অন্যতম নিদর্শন নবান্ন। নবান্ন বাংলাদেশের ঐতিহ্যবাহী শস্য উৎসব। এ উৎসব বাঙালিকে ঐক্য, ভ্রাতৃত্ব ও আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে। বাঙালির জনজীবনে নিয়ে আসে অনাবিল সুখ, শান্তি আর সমৃদ্ধির বার্তা।

    প্রতিমন্ত্রী বুধবার সকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে 'জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ' কর্তৃক আয়োজিত "জাতীয় নবান্নোৎসব ১৪২৯" এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    নিজের পুলি পিঠা বানানোর স্মৃতিচারণ করে প্রধান অতিথি কে এম খালিদ বলেন, আমি খুব ভালো পুলি পিঠা বানাতে পারি। আমাদের একান্নবর্তী পরিবারে ঢেঁকি ছিল। ছোটবেলায় ঢেঁকিতে ধান ভানা, চাল ও চালের গুঁড়া তৈরির সেই স্মৃতি কখনোই ভুলে যাওয়া সম্ভব নয়।

    জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ এর সহ-সভাপতি কাজী মদিনা'র সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শহীদুর রশিদ ভুঁইয়া ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। নবান্ন কথন পর্বটি সঞ্চালনা করেন পর্ষদের সহ-সভাপতি সঙ্গীতা ইমাম।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন 'জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ' এর সহ-সভাপতি হাসিনা মমতাজ, মাহমুদ সেলিম ও মানজার চৌধুরী সুইট, সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা, যুগ্ম-সাধারণ সম্পাদক আফরোজা হাসান শিল্পী, কোষাধ্যক্ষ শাহরিয়ার মোতালেব, প্রকাশনা সম্পাদক আবুল ফারাহ পলাশ ও প্রচার সম্পাদক তৌহিদ জাহাঙ্গীর।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ১৬ নভেম্বর, ২০২২ ০৬:৩৩ অপরাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১৬ নভেম্বর, ২০২২ ০৬:৩৩ অপরাহ্ন