শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সব মাদরাসায় বিজয় দিবস পালনের নির্দেশ

    নিজস্ব প্রতিবেদক

    ১৫ ডিসেম্বর, ২০২১ ০৭:৪৩ পূর্বাহ্ন

     সব মাদরাসায় বিজয় দিবস পালনের নির্দেশ

    এবার প্রথমবারের মত দেশের সব মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। সকল সরকারি বেসরকারি মাদরাসায় এবার মহান বিজয় দিবস পালন হবে।

    এই নির্দেশনা দিয়ে একটি অফিস আদেশ প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব ফুয়ারা খাতুনের স্বাক্ষরিত অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী এই নির্দেশ দেয় অধিদপ্তর।

    অফিস আদেশে বলা হয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তর স্টিয়ারিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জেলা ও উপজেলা সদরে স্কুল কলেজ মাদরাসা শিক্ষার্থীরা জাতীয় দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ, সমাবেশ, ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করতে হবে। বিকেলে নারীদের ক্রীড়া অনুষ্ঠানেরও ব্যবস্থা করতে হবে।

    ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা ও সিম্পোজিয়াম অনুষ্ঠানের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে অনুরোধ জানাতে হবে।

    জাতীয় পর্যায়ে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজনসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে তাদের বীরত্বগাথা মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ঘটনার স্মৃতিচারণ শিক্ষার্থীদের সামনে উপস্থাপনের ব্যবস্থা করতে হবে। এছাড়া উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্টরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

    ছাত্র-ছাত্রীদের জন্য বিনা টিকেটে উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা প্রদর্শন করতে হবে।

    যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন জাতীয় পতাকা (বিধি মোতাবেক সঠিক মাপ ও রংয়ের) উত্তোলন করতে হবে। কোনোক্রমেই পুরনো পতাকা উত্তোলন করা যাবে না।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১৫ ডিসেম্বর, ২০২১ ০৭:৪৩ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ১৫ ডিসেম্বর, ২০২১ ০৭:৪৩ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১৫ ডিসেম্বর, ২০২১ ০৭:৪৩ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১৫ ডিসেম্বর, ২০২১ ০৭:৪৩ পূর্বাহ্ন