শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শপথ নিলেন পিরোজপুর জেলা পরিষদের সংরক্ষিত সদস্য রোজিনা বেগম

    পিরোজপুর প্রতিনিধি

    ১৫ নভেম্বর, ২০২২ ০৯:৪২ অপরাহ্ন

    শপথ নিলেন পিরোজপুর জেলা পরিষদের সংরক্ষিত সদস্য রোজিনা বেগম

    জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ পড়ানো হয়েছে। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (বিআইসিসি) এ শপথ অনুষ্ঠানে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই পরিষদের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। এসময় শপথ নেন পিরোজপুর জেলা পরিষদের (কাউখালী-ইন্দুরকানী-পিরোজপুর) সংরক্ষিত ২নং আসনে সদস্য রোজিনা বেগম।

    রোজিনা বেগম ২নং ওয়ার্ড (পিরোজপুর সদর, ইন্দুরকানী ও কাউখালী) রোজিনা বেগম-১৫২ ভোট পেয়ে সংরক্ষিত সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত জেলা পরিষদ নির্বাচনেও রোজিনা বেগম সংরক্ষিত ২নং আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন। রোজিনা বেগম কদমতলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য মো: জাহাঙ্গীর আলম এর স্ত্রী।

    তফসিল ঘোষিত ৬১টি জেলা পরিষদের মধ্যে ৫৭টির নির্বাচন গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয়। ভোলা ও ফেনী জেলার সব কয়টি পদে একক প্রার্থী থাকায় নির্বাচনের প্রয়োজন পড়েনি। অপরদিকে, আদালতের নিষেধাজ্ঞা থাকায় চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালী জেলার ভোট স্থগিত হয়।


    নির্বাচনে ৪৫৪ জন সাধারণ ওয়ার্ডের সদস্য ১৬৯ জন সংরক্ষিত আসনের সদস্য নির্বাচিত হন। গত ১৯ থেকে ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশন ফলাফলের গেজেট প্রকাশ করে। জেলা পরিষদ আইন অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে শপথের বিধান রয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৫ নভেম্বর, ২০২২ ০৯:৪২ অপরাহ্ন