শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরের ভান্ডারিয়া ও মঠবাড়িয়া পৌরসভায় প্রশাসক নিয়োগ

    পিরোজপুর প্রতিনিধি

    ১৫ নভেম্বর, ২০২২ ০৮:০২ পূর্বাহ্ন

    পিরোজপুরের ভান্ডারিয়া ও মঠবাড়িয়া পৌরসভায় প্রশাসক নিয়োগ

    পিরোজপুরের ভান্ডারিয়া ও মঠবাড়িয়া পৌরসভায় প্রশাসক নিয়োগ করা হয়েছে। সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পিরোজপুর ভান্ডারিয়া পৌরসভায় মো. ফাইজুর রশিদ খসরুকে প্রশাসক নিয়োগ করা হয়।

    অন্যদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত অপর এক প্রজ্ঞাপনে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভায় মো. আজিজুল হক সেলিম মাতুব্বরকে প্রশাসক করা হয়।

    প্রজ্ঞাপনে বরা হয় স্থানীয় সরকার (পৌরসভা আইন), ২০০৯ ও সংশ্লিষ্ট বিধিবিধান অনুযায়ী নিয়োগকৃত প্রশাসক পৌরসভার সার্বিক কর্মকান্ড পরিচালনা করবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয় জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

    উল্লেখ্য, ২০১৫ সারে পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা গঠন হওয়ার পরে এখনও পর্যন্ত কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এখানে উপজেলা নির্বাহী অফিসার পৌর প্রশাষকের দায়িত্বে ছিলেন।

    নতুন নিয়োগকৃত পৌর প্রশাসক মো. ফাইজুর রশিদ খসরু ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

    অন্যদিকে, মঠবাড়িয়া পৌরসভার পৌর পরিষদের মেয়াদ উত্তীর্ন হওয়ার পরে সেখানে উপজেলা নির্বাহী অফিসারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। নতুন ঘোষিত প্রজ্ঞাপনে পূর্বের দেওয়া আদেশ বাতিল করা হয়।

    মঠবাড়িয়া পৌরসভায় নিয়োগকৃত প্রশাসক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৫ নভেম্বর, ২০২২ ০৮:০২ পূর্বাহ্ন