শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে টেন্ডার নিয়ে হামলা

    পিরোজপুর প্রতিনিধি

    ১৪ নভেম্বর, ২০২২ ১১:১১ অপরাহ্ন

    পিরোজপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে টেন্ডার নিয়ে হামলা

    পিরোজপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে টেন্ডার নিয়ে বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। এসব হামলাকারীরা আকাশ মন্ডল নামে এক কর্মচারীকে মারধর ও অফিসের সিসি ক্যামেরা ভাংচুর করেছে। হামলাকারীরা পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক ভিপি বাইজিদ হোসেনের লোক বলে অভিযোগ করেন নির্বাহী প্রকৌশলী মো.আব্দুল আলিম গাজী। এ ঘটনায় সদর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।

    নির্বাহী প্রকৌশলী মো: আব্দুল আলিম গাজী জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীন ও ভুমিহীন পরিবারের জন্য নির্মিত ঘরে পানির উৎস স্থাপন কাজের টেন্ডার ইজিপিতে চলমান রয়েছে। রোববার তিনি কার্যালয়ের বাহিরে ছিলেন। বেলা ১১ টার দিকে কয়েকজন বহিরাগত কার্যালয়ে ঢুকে অফিস স্টাফ আকাশ মন্ডলের কাছে উক্ত ই-জিপির সংশ্লিষ্ট রেডকোড জানতে চান। আকাশ রেডকোড দিতে না চাইলে বহিরাগতরা তাকে মারধর করে এবং সিসি ক্যামেরা ভাংচুর করে। এরপর তারা কার্যালয়ের তৃতীয় তলায় তার কক্ষে প্রবেশের চেষ্টা করে ও অকথ্য ভাষায় গালাগালি করে চলে যায়। হামলা করা এসব বহিরাগতরা কেউ ঠিকাদার না। নির্বাহী প্রকৌশলী আরো জানায়, এ সব বহিরাগতরা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বাইজিদ হোসেনের লোক বলে পরিচয় দিয়েছে।

    এ বিষয় জানতে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক ভিপি বাইজিদ হোসেনকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ না করে কেটে দেন।

    পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ আ জ ম মাসুদুজ্জামান জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: আব্দুল আলিম গাজী থানায় একটি সাধারন ডাইরী করেছে। এ বিষয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৪ নভেম্বর, ২০২২ ১১:১১ অপরাহ্ন