বেনাপোল মৃত গরুর মাংস বিক্রি: দুই ভাইকে জেল জরিমানা

বেনাপোল প্রতিনিধি

১৪ নভেম্বর, ২০২২ ১২:৪১ অপরাহ্ন

বেনাপোল মৃত গরুর মাংস বিক্রি: দুই ভাইকে জেল জরিমানা

যশোরের বেনাপোলে মৃত গরুর মাংস বিক্রির অপরাধে দুই ভাইকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৩ নভেম্বর) সকালে বেনাপোল বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম।

অভিযানে মৃত গরুর মাংস বিক্রির অপরাধে কসাই আলমকে ১০ হাজার টাকা জরিমানা ও কসাই মানিককে ১০ হাজার টাকা জরিমানাসহ এক মাসের জেল দেওয়া হয়। এর আগেও এমন কাজ করে ধরা খেয়েছে কয়েকবার বলে জানান এলাকার ব্যবসায়ীরা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফারজানা ইসলাম জানান, বেনাপোল বাজারের মাংস বিক্রেতা মানিক কসাই ও তার ভাই আলম কসাই দীর্ঘ দিন ধরে রুগ্ন গরুর মাংস ভেজাল দিয়ে বিক্রি করে মানুষ ঠকিয়ে আসছিলেন। লোভে পড়ে আজ একটি মৃত গরুর মাংস বিক্রি করছিল। এমন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের শাস্তির আওতায় আনা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৪ নভেম্বর, ২০২২ ১২:৪১ অপরাহ্ন