শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ৮ বিভাগে দুর্নীতিবিরোধী পথসভা করবে নতুনধারা

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ নভেম্বর, ২০২২ ০৯:১৮ পূর্বাহ্ন

    ৮ বিভাগে দুর্নীতিবিরোধী পথসভা করবে নতুনধারা

    সীমাহীন দুর্নীতির কারণে নিন্ম-মধ্যবিত্ত শ্রেণির সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে চরম দুঃসময়। আর এই দুঃসময় থেকে উত্তরণে নতুনধারা বাংলাদেশ এনডিবি বিভাগীয় শহরগুলোতে ‘দুর্নীতিবিরোধী পথসভা’ করবে বলে জানিয়েছেন নতুনধারার ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী।

    এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে আরো জানানো হয়েছে, চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম বোর্ড চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার আলতাফ হোসেন রায়হান, সাংগঠনিক সম্পাদক-এর নেতৃত্বে ১৭ নভেম্বর ঢাকা বিভাগ, ২২ নভেম্বর রাজশাহী বিভাগ, ১ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগ, ৮ ডিসেম্বর খুলনা বিভাগ, ১৫ ডিসেম্বর সিলেট বিভাগ, ২২ ডিসেম্বর বরিশাল বিভাগ, ২৮ ডিসেম্বর রংপুর বিভাগ এবং ৫ জানুয়ারি ময়মনসিংহ বিভাগ-এ ধারাবাহিকভাবে এই কর্মসূচি পালন করবে।

    উল্লেখ্য, ‘নতুনধারার অঙ্গিকার-দুর্নীতি থাকবে না আর...’ শ্লোগানকে সামনে রেখে ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশ করে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর সকল শর্ত পূরণ করে নির্বাচন কমিশনে আবেদন করে নিবন্ধন না পাওয়ায় আবারো ২০২২ সালের ২৬ অক্টোবর ১০৪ উপজেলা, ২৪ জেলা কমিটির ২০০ করে ভোটারের স্বাক্ষরসহ সকল শর্তপূরণ করে আবেদন করেছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর