শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে বিজিবি সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৩ নভেম্বর, ২০২২ ০৭:৫৫ পূর্বাহ্ন

    শিবগঞ্জে বিজিবি সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা

    শিবগঞ্জে উম্মে সালমা (২২) নামে এক বিজিবি সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা  হয়েছে। শুক্রবার রাতে নিহত মেয়ের মা সাবেরা বেগম বাদি হয়ে শিবগঞ্জ থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। নিহত নারী হলেন- ওই গ্রামের বদিউরের ছেলে বিজিবি সদস্য রনি আলীর স্ত্রী। মামলার তদন্তকারী শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আনাম জানান, মামলায় নিহতের স্বামীকে প্রধান আসামী করা হয়েছে।

    এছাড়াও মেয়ের শ্বশুর বাড়ির সদস্যদেরও মামলায় আসামী করা হয়। তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত চলছে। তদন্ত শেষে আইনী ব্যবস্থা নেয়া হবে।

    প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের নামো কয়লাদিয়াড় গ্রামের নিজ শয়ন কক্ষে ফ্যানের সঙ্গে এক নারীর ঝুলন্ত মরদেহ দেখে থানা পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। শুক্রবার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৩ নভেম্বর, ২০২২ ০৭:৫৫ পূর্বাহ্ন