শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নেতাকর্মীদের হয়রানিমূলক মামলার প্রতিবাদ পিরোজপুর বিএনপির

    পিরোজপুর প্রতিনিধি

    ১২ নভেম্বর, ২০২২ ১১:১১ অপরাহ্ন

    নেতাকর্মীদের হয়রানিমূলক মামলার প্রতিবাদ পিরোজপুর বিএনপির

    বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ নাজিরপুর উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদকসহ পাঁচজনকে মিথ্যা মামলায় গ্রেফতারের ও হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের নির্যতন ও বিতাড়িত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পিরোজপুর জেলা বিএনপি। শনিবার বেলা সাড়ে ১১ টায় জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

    এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদস্য শেখ শহিদুল্লাহ শহিদ, মির্জা জহিরুল হক, এ কে এম সাখাওয়াত হোসেন, নাদির খান রাজু সহ জেলা বিএনপি ও এর অঙ্গদলের নেতৃবৃন্দ। এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    সংবাদ সম্মেলনের বক্তারা বলেন, পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগের হামলা অফিস ভাংচুর ও উপজেলা বিএনপি নেতাকর্মীদের হয়রানি মূলক মিথ্যা মামলা দেয়া হয়েছে। ১০০ জন জেলা ও উপজেলা বিএনপির নেতার্মীদের মিথ্যা মামলা দেয়া হয়েছে তাদের বাড়ি ঘড়ে তল্লাশির নামে তছনছ করা হচ্ছে। নাজিরপুর বিএনপি অফিস ভাংচুর এর অভিযোগে যে বাদী হয়ে মামলা করেছে তাকে অনেক ভয়ভীতি দেখানো হচ্ছে। এছাড়াও তথ্য আইনে অজ্ঞাত আসামী করে মামলা করা হয়েছে যা সম্পূর্ণ বেইনি। আমরা এই মিথ্যা হয়রানিমূলক মামলার নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে নেতাকর্মীদের হয়রানি বন্ধ করে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১২ নভেম্বর, ২০২২ ১১:১১ অপরাহ্ন