শার্শায় যুবলীগের ৫০ তম প্রতিষ্ঠাবর্ষিকী উদযাপন

বেনাপোল প্রতিনিধি

১২ নভেম্বর, ২০২২ ০৯:৩১ পূর্বাহ্ন

শার্শায় যুবলীগের ৫০ তম প্রতিষ্ঠাবর্ষিকী উদযাপন

নানা কর্মসুচির মধ্যে দিয়ে যশোরের শার্শায় যুবলীগের ৫০ তম প্রতিষ্ঠাবর্ষিকী উদযাপন করা হয়েছে। কর্মসুচচিতে  ছিল শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা, আলোচনা সভা। শুক্রবার বেলা সাড়ে তিনটার সময় শার্শা উপজেলা অডিটরিয়ামে জেলা  আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সহ- সভাপতি রুহুল কুদ্দুস ভুইয়া।
প্রধান অতিথি আশরাফুল আলম লিটন বলেন, যুবলীগ বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে বিশেষ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেশে ফেরার পর  তার নেতৃত্বে সুপ্রতিষ্ঠিত করা তাকে নিয়ে এগিয়ে যাওয়া এবং তার সব কর্মসুচি বাস্তবায়নের ক্ষেত্রে ভ্যানগার্ড হিসেব কাজ করেছে। করোনাকালেও যুবলীগ মানবিক সংগঠন হিসেবে প্রশংসিত হয়েছে।

তিনি বলেন যুবলীগ নেতাকর্মীদের বঙ্গবন্ধু ও শেখ ফজলুল হক মনির আদর্শকে ব্রত হিসেবে নিতে হবে। নিজেকে ত্যাগী হিসেবে গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে ত্যাগ হচ্ছে সবচেয়ে বড় আদর্শ। মানুষের জন্য যাদের ভালবাসা রয়েছে তাদের মৃত্যু নেই।

তিনি আরো বলেন, আজ প্রায় এক মাস যাবৎ দেশে জামায়াত বিএনপিরা আবার দেশে অরজকতা সৃষ্টির পায়তারা করছে একটি আস্ফালন আমরা শুনতে পাচ্ছি।

আস্ফালন দেখিয়ে লাভ নেই। যদি এ ধরনের আস্ফালন দেখানোর চেষ্টা করা হয় তবে শার্শার যুবলীগ আপনাদের সমুচিত শিক্ষা দিবে।
পরে শার্শা অডিটরিয়ম থেকে বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য আহসান উল্লাহ মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফজলুল হক বকুল, প্রচার সম্পাদক ইলিয়াছ আযম, দপ্তর সম্পাদক আজিবর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক শেখ কুরবান আলী, অর্থ সম্পাদক খোদাবক্স, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ সারোয়ার, আওয়ামী নেতা আশাদুজ্জামান হাই, উপজেলা যুবলীগ নেতা সাহেব আলী, বেনাপোল ইউপি যুবলীগ নেতা সাহেব আলী, আওয়ামীলীগ নেতা আশাদুজ্জামান আশা, মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্টানটি সঞ্চালনা করেন বেনাপোল পৌর আওয়ামী যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

১২ নভেম্বর, ২০২২ ০৯:৩১ পূর্বাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১২ নভেম্বর, ২০২২ ০৯:৩১ পূর্বাহ্ন