নকীব পদকে ভূষিত হলেন তিন গুণী সাহিত্যিক

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর, ২০২২ ১০:৫১ অপরাহ্ন

নকীব পদকে ভূষিত হলেন তিন গুণী সাহিত্যিক

মাসিক নকীবের আয়োজনে (১১ নভেম্বর) শুক্রবার বিকেলে বাংলামোটর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে নকীব পদক প্রদান-২০২২, জাতীয় সাহিত্য প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই।

প্রধান অতিথি তার বক্তব্যে শিশু-কিশোরদের নিয়ে সাহিত্য চর্চায় নকীবের ভূয়সী প্রশংসা করে বলেন, এমন প্রতিযোগিতা ও সম্মাননার ধারাবাহিকতা বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় নবীনদের উৎসাহিত করবে।

নকীব সম্পাদকমণ্ডলীর সভাপতি নূরুল করীম আকরাম এর সভাপতিত্বে ও সম্পাদক সুলতান মাহমুদ এবং নির্বাহী সম্পাদক জিয়াউল আশরাফ এর যৌথ সঞ্চালনায় শিশুসাহিত্যে বিশেষ অবদান রাখায় নকীব পদক-২০২৩ এ ৩জন গুণী সাহিত্যিক নকীব পদকে ভূষিত হন। তারা হলেন: মহিউদ্দিন খাঁন রহ. (মরণোত্তর), ইয়াহইয়া ইউসুফ নদভী ও আহমেদ রিয়াজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া মহাপরিচালক মাওলানা ওবায়দুর রহমান খান নদভী, সাবেক সংসদ সদস্য ও চেয়ারম্যান সনিক প্রাইম গ্রুপ প্রফেসর ডা. আক্কাস আলী সরকার, লেখক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন, শিশু সাহিত্যিক ও গল্পকার এনায়েত রসূল, নন্দিত উপস্থাপক শাহ ইফতেখার তারিক প্রমূখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে জাতীয় সাহিত্য প্রতিযোগিতায় গল্প, প্রবন্ধ ও ছড়া ক্যাটাগরিতে ৯জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব ও মানযিল শিল্পীগোষ্ঠী।




সাতদিনের সেরা খবর

সাফল্য - এর আরো খবর

সংবর্ধিত হলেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ

সংবর্ধিত হলেন বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদ

১১ নভেম্বর, ২০২২ ১০:৫১ অপরাহ্ন

এআইপি পেয়ে অভিভূত সম্মাননাপ্রাপ্ত ২২জন

এআইপি পেয়ে অভিভূত সম্মাননাপ্রাপ্ত ২২জন

১১ নভেম্বর, ২০২২ ১০:৫১ অপরাহ্ন

কৃষিক্ষেত্রে ২২ জন এআইপি সম্মাননা পাচ্ছেন

কৃষিক্ষেত্রে ২২ জন এআইপি সম্মাননা পাচ্ছেন

১১ নভেম্বর, ২০২২ ১০:৫১ অপরাহ্ন