শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মঠবাড়িয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ৫ দিনেও মামলা নেয়নি পুলিশ

    পিরোজপুর প্রতিনিধি

    ১১ নভেম্বর, ২০২২ ১০:৪০ অপরাহ্ন

    মঠবাড়িয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ৫ দিনেও মামলা নেয়নি পুলিশ

    পিরোজপুরের মঠবাড়িয়ায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক জামাল হোসেন আকনের ওপর হামলার ঘটনায় ৫ দিনেও মামলা নেয়নি থানা পুলিশ। এতে সাংবাদিক ও সুশিল সমাজের মধ্যে চাঁপা ক্ষোভ ও  উত্তেজনার সৃষ্টি হয়েছে।

    মোঃ জামাল হোসেন আকন দৈনিক আমার সংবাদ ও এশিয়ান টিভির মঠবাড়িয়া প্রতিনিধি। তিনি মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের  সভাপতির দায়িত্ব পালন করছেন।

    জানা গেছে, মঠবাড়িয়া পৌর শহরের ১নং ওয়ার্ড বহেরাতলা বেপারী বাড়ির জনৈক ইব্রাহীম বেপারী ও সেকান্দার বেপারীর মধ্যে দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। তিন বছর পূর্বে সেকান্দার বেপারীর সন্ত্রাসী বাহিনী ইব্রাহীমের বসত ঘর গুড়িয়ে দিয়ে ছিল। সেটা ছিল তৎকালিন সময় মঠবাড়িয়ায় শীর্ষ সংবাদ। সেই সংবাদ প্রকাশ করায় সাংবাদিক জামালের ওপর ক্ষিপ্ত হয়ে থাকে ওই সন্ত্রাসী গ্রুপটি।

    গত ৭ নভেম্বর সোমবার দুপুরে সেকান্দার ও তার সন্ত্রাসী বাহিনীরা ইব্রাহীমের বসত ঘরের সামনে জমি দখল করে একটি ঘর উত্তোলন করে। খবর পেয়ে সাংবাদিক জামাল ও সোহেল ঘটনাস্থলে ছুটে গিয়ে উত্তেজনাকর পরিস্থিতি ক্যামেরার মাধ্যমে ভিডিও ধারণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে এলাকার পেশাদার মাস্তান রত্তন, সেকান্দার, কালাম, মনু বেপারীসহ অজ্ঞাত ২/৩ জন সাংবাদিক জামালের ওপর হামলা চালিয়ে ক্যামেরা সিনিয়ে নেয়। স্থানীরা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

    সাংবাদিক জামাল হোসেন আকন দৈনিক জাগো কন্ঠকে বলেন, ঘটনার সাথে-সাথে এবং পরবর্তিতে আবারও পুলিশ ঘনাস্থল পনিদর্শন করলেও এমনকি লিখিত অভিযোগ দিলেও গত ৫ দিনে রহস্যজনক কারণে মামলা নেয়নি।

    পৌর শহরের সুশীল সমাজের নেতৃবৃন্দরা জানান, রত্তন, সেকান্দার, কালাম, মনু বেপারী এদের নির্দিষ্ট একটি বাহিনী রয়েছে। এরা পৌর শহরের পকেটমার, ছিনতাই, চুরি ও ফিটিং (ঠেকিয়ে চাঁদা আদায়) করে বেড়ায়। এদের ভয়ে এলাকায় কথা বলতে কেউ সাহস পায়না।

    এদিকে একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন, মঠবাড়িয়া প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, রিপোটার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়ন ও সুশিল সমাজ। নেতৃবৃন্দ অপরাধীদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

    মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, বিষয়টি আমরা গুরুপ্তের সাথে দেখছি, আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১১ নভেম্বর, ২০২২ ১০:৪০ অপরাহ্ন