শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দেশে খাদ্য নিরাপত্তায় ছাড় নয় : কপে তথ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১০ নভেম্বর, ২০২২ ০৯:২৬ অপরাহ্ন

    দেশে খাদ্য নিরাপত্তায় ছাড় নয় : কপে তথ্যমন্ত্রী

    বিশ্বব্যাপী কৃষিখাতে কার্বন নিঃসরণ কমানোর চাপের মুখেও দেশে খাদ্য নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না বলেছেন তথ্যমন্ত্রী ও পরিবেশবিদ ড. হাছান মাহমুদ।

    মিশরের শারম আল শাইখে চলমান ২৭তম বিশ্ব জলবায়ু সম্মেলনে মূল সম্মেলনের পাশাপাশি বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ প্যাভিলিয়নে খাদ্য মন্ত্রণালয় আয়োজিত বাংলাদেশের খাদ্য ব্যবস্থাপনায় জলবায়ু সহিষ্ণুতা গড়ে তোলা (Building Climate Resilience in Food System in Bangladesh) সেশনে প্রধান অতিথির বক্তৃতায় ড. হাছান এ কথা বলেন।

    তিনি বলেন, বাংলাদেশের মানুষকে খাদ্য যোগান দেয়াই একটা বড় চ্যালেঞ্জ। পঞ্চাশের দশকে যখন এই জনপদের জনসংখ্যা সাড়ে পাঁচ কোটি ছিল, তখন থেকেই এখানে খাদ্য ঘাটতি দেখা দেয়। প্রতি বছর কৃষি জমির পরিমাণ এক শতাংশ করে কমে। আর এখন আমাদের জনসংখ্যা প্রায় ১৭  কোটি। তবুও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছেন।

    কিন্ত যখন কৃষিখাত থেকে মিথেন, কার্বন নিঃসরণ কমাতে বলা হয়, তখন সেটি আমাদের জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় উল্লেখ করেন মন্ত্রী। এ ক্ষেত্রে প্রত্যয় ব্যক্ত করে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের কৃষিখাতে কার্বন নিঃসরণ কমাতে বলা হলেও খাদ্য নিরাপত্তা নিশ্চিত রেখেই আমাদের কৃষিকে জলবায়ু সহিষ্ণু করতে হবে। খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করে আমরা কিছু করতে পারবো না।

    খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ হাবিবুর রহমান হোছাইনীর সঞ্চালনায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মনিরুজ্জামান, পরিবেশবিদ সেলিম উল হক, বিশ্ব খাদ্য সংস্থার প্রতিনিধি ন্যান্সি আবুরটো, গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন) এর নির্বাহী পরিচালক ড. লরেন্স হাদ্দাদ প্রমুখ এই সেশনে অংশ নেন।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১০ নভেম্বর, ২০২২ ০৯:২৬ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১০ নভেম্বর, ২০২২ ০৯:২৬ অপরাহ্ন