শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • জি-২০ সম্মেলনে যাচ্ছেন না পুতিন : রুশ দূতাবাস

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১০ নভেম্বর, ২০২২ ০১:৩৬ অপরাহ্ন

     জি-২০ সম্মেলনে যাচ্ছেন না পুতিন : রুশ দূতাবাস

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জি-২০ নেতাদের সম্মেলনে যোগ দিচ্ছেন না। আগামী সপ্তাহে ইন্দোনেশিয়ার অবকাশ কেন্দ্র বালি দ্বীপে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইন্দোনেশিয়ায় মস্কোর দূতাবাস বৃহস্পতিবার এএফপি’কে এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

    দূতাবাসের প্রটোকল প্রধান উলিয়া তমস্কায়া বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি যে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জি-২০ সম্মেলনে মস্কোর প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।’ তিনি বলেছেন, পুতিনের সম্মেলনে যোগদান এখনো নিশ্চিত নয়, তবে তিনি ভার্চ্যুয়ালী যোগ দিতে পারেন।
    এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন এ সম্মেলনে পুতিন অংশগ্রহণ করলেও সেখানে তার সাথে সাক্ষাত করার কোন ইচ্ছে নেই। তিনি পুতিনকে একজন ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যায়িত করেন।

    মস্কো তাদের ইউক্রেন আগ্রাসনে ক্ষতির মুখে পড়ার পর তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করলো। এক্ষেত্রে কয়েক সপ্তাহ ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। এদিকে ক্রেমলিন ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠেয় এ সম্মেলনে পশ্চিমা বিশ্বের নিন্দা থেকে নিজেদের রক্ষার চেষ্টা করে যাচ্ছে।

    রাশিয়া বুধবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন নগরী থেকে তাদের সৈন্য প্রত্যাহারের নির্দেশ দেয়। সেখানে কিয়েভের পাল্টা অভিযানের মুখে তারা এমন পদক্ষেপ গ্রহণ করে।

    বালি সম্মেলনের ব্যাপারে রাশিয়ার পরিকল্পনার বিষয়ে অবহিত অপর একটি সূত্র নিশ্চিত করেছে যে, জি-২০ সম্মেলনে ল্যাভরভ পুতিনের প্রতিনিধিত্ব করবেন।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১০ নভেম্বর, ২০২২ ০১:৩৬ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১০ নভেম্বর, ২০২২ ০১:৩৬ অপরাহ্ন