শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পিরোজপুর ছাত্রলীগ নেতাদের শ্রদ্ধা

    পিরোজপুর প্রতিনিধি

    ৯ নভেম্বর, ২০২২ ০৯:১৫ অপরাহ্ন

    টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পিরোজপুর ছাত্রলীগ নেতাদের শ্রদ্ধা

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ছাত্রলীগের পিরোজপুর জেলাশাখার  কমিটির নেতৃবৃন্দ। সংগঠনের জেলা কমিটির সভাপতি অনিরুজ্জামান অনিক ও সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজলের নেতৃত্বে আংশিক কমিটির নেতাকর্মীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
    বুধবার (৯ নভেম্বর) দুপুরে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান । পরে’ ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং মোনাজাত করা হয়।

    শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম পিরু, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক সিকদার চাঁন. জেলা পুজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোপাল বসু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়জীদ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুজ্জামান শিমুল, আব্দুল আলীম, জেলা স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ, নাজিরপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম চৌধুরীর, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল আলম খান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন মোর্শদ শুভ্র সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, ৭ নভেম্বর বাংলাদেশ ছাত্রলীগের কেদ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এ নতুন কমিটি ঘোষণা করা হয়। ৩২ সদস্য বিশিষ্ট ঘোষিত নতুন কমিটিতে ২০ জন সহ-সভাপতি, ৬ জন যুগ্ন সাধারণ সম্পাদক এবং ৪ জনকে সাংগঠনিক সম্পাদক পদে নাম রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর