শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ফেনীতে বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৯ নভেম্বর, ২০২২ ০১:১৩ অপরাহ্ন

     ফেনীতে বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    ফেনীতে যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও ১০ জন। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

    বুধবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী দুলামিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


    ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় উল্টো পথে আসা কাভার্ডভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক পুলিশ হতাহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

    ওসি আরও বলেন, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত আরও ১০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ নিহতদের মধ্যে বাস ও কাভার্ডভ্যান চালকের মরদেহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর