শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনালে ভারতগামী এক ভারতীয় নারী পাসপোর্ট যাত্রীর মৃত্যু

    বেনাপোল প্রতিনিধি

    ৯ নভেম্বর, ২০২২ ০৮:৩৮ পূর্বাহ্ন

    বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনালে ভারতগামী এক ভারতীয় নারী পাসপোর্ট যাত্রীর মৃত্যু

    যশোরের বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের লাইনে দাঁড়িয়ে থাকা ভারতগামী এক ভারতীয় নারী পাসপোর্ট যাত্রীর স্ট্রোকে মৃত্যু হয়েছে। মৃত পাসপোর্ট যাত্রীর নাম বিপ্লবী দাস (৫১)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের  ফুল বাগান এলাকার রবিতোষের স্ত্রী। তার পাসপোর্ট নম্বর -ইউ ৬২৫৪০০৪।

    মঙ্গলবার (৮ নভেম্বর )  সকালে বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনালের বহির্গমন সাইডে কার্যক্রম সম্পন্ন করার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলেন বলে জানায় অন্যান্য যাত্রীরা।

    মৃত বিপ্লবী দাসের ভাইপো শান্ত চন্দ্র দে জানায়, আমরা কয়েকদিন আগে ভারত থেকে বাংলাদেশে আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছিলাম। আজ দেশে ফিরে যাওয়ার জন্য বেনাপোল এসে প্রথমে ট্রাভেল ট্যাক্স ও পোর্ট ট্যাক্স দেই। তার পর কাস্টমস ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার জন্য প্যাসেঞ্জার টার্মিনালের লাইনে দাঁড়ায়। অনেকক্ষন দাঁড়ানোর এক পর্যায়ে আমার পিসি অসুস্থবোধ করে এবং কিছুক্ষন পরে পড়ে যায়। পরে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

    বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ভারতে ফিরে যাওয়ার জন্য ভারতীয় এক নারী যাত্রী লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে আসার আগেই তিনি মারা গেছেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৯ নভেম্বর, ২০২২ ০৮:৩৮ পূর্বাহ্ন