শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রধানমন্ত্রীকে নিয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার

    ক্ষমা চাইলেন বিএনপি নেতা আলাল

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ ডিসেম্বর, ২০২১ ১২:১৬ অপরাহ্ন

    ক্ষমা চাইলেন বিএনপি নেতা আলাল
    আলাল

    তীব্র সমালোচনার মুখে অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দুই বছর আগের একটি বক্তব্য প্রত্যাহার করে দুঃখপ্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সম্প্রতি ওই বক্তব্য নিয়ে রাজধানীর শাহবাগ থানাসহ দেশের বেশ কয়েকটি জায়গায় মামলাও হয়েছে আলালের বিরুদ্ধে।

    বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার বিএনপিনেতা মোয়াজ্জেম হোসেন আলালের বরাত দিয়ে গণমাধ্যমে এ তথ্য জানান।

    শায়রুল কবির খান জানান, “মোয়াজ্জেম হোসেন আলাল তার বক্তব্যে বলেছেন, ‘আমি প্রিয় স্বদেশ ভূমি থেকে হাজার মাইল দূরে জীবন সংকটে চিকিৎসাধীন অবস্থায় আছি। আমার শরীরে একটি গুরুতর সার্জারি হয়েছে। সংগত কারণেই সব দুঃসংবাদ থেকে পরিবার আমাকে দূরে রেখেছে। তারপরও বিলম্বে আমি জেনেছি অতীতে আমার একটি বক্তব্য বেশ বিতর্কের জন্ম দিয়েছে।

    দীর্ঘ ৪৯ বছরের রাজনৈতিক জীবনে জ্ঞাতসারে কিংবা ইচ্ছাকৃত কারো সম্মান, অনুভূতি, বিশ্বাসে আঘাত করিনি। তবুও মানুষ হিসেবে আমি তো ভুলের ঊর্ধ্বে নই। তাই বলছি, কোনো অসতর্ক মুহূর্তের কথা কিংবা বক্তব্যে যারা কষ্ট পেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, তাদের সবার নিকট আমি ক্ষমাপ্রার্থী। একই সঙ্গে ওই বক্তব্য আমি প্রত্যাহার করছি। ভালো থাকুক, আমার প্রিয় স্বদেশ, শান্তিপূর্ণ থাকুক বাংলাদেশ’।”




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর