শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে বিনামূল্যে ১১ হাজার ৩৭৫ কৃষক পেলেন সার-বীজ

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ৯ নভেম্বর, ২০২২ ০৮:৩৬ পূর্বাহ্ন

    শিবগঞ্জে বিনামূল্যে ১১ হাজার ৩৭৫ কৃষক পেলেন সার-বীজ

    ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শিবগঞ্জে ১১ হাজার ৩৭৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, সরিয়া, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারী, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও শীতকালীন সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

    এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুনাইন বিন জামান, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহাম্মদ ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াসহ অন্যরা। অনুষ্ঠানে শীতকালীন বীজ ৮২ দশমিক ৩৭ মেট্রিক টন, ডিএপি ১১৮ দশমিক ১৫ মেট্রিক টন, এমওপি ৯৭ দশমিক ২৩ মেট্রিক টন, গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ৫’শ কেজি, ১০ হাজার কেজি ডিএপি ও ১০ হাজার কেজি এমওপি সার দেয়া হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৯ নভেম্বর, ২০২২ ০৮:৩৬ পূর্বাহ্ন