শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কারাভোগ শেষে দেশে ফিরল ২৬ বাংলাদেশি জেলে

    বেনাপোল প্রতিনিধি

    ৯ নভেম্বর, ২০২২ ০৮:১১ পূর্বাহ্ন

    কারাভোগ শেষে দেশে ফিরল ২৬ বাংলাদেশি জেলে

    তিন মাস পর দেশে ফিরলেন ভারতের পশ্চিমবঙ্গের জেলখানায় আটক ২৬ জন বাংলাদেশি জেলে। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকালে ২৬ জন জেলেকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ‘বিশেষ ট্রাভেল পারমিটে’ বাংলাদেশের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
    গত ১৮ আগস্ট বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে সামুদ্রিক ঝড়ের কবলে পড়েন বাংলাদেশি অনেক জেলে। সমুদ্রে ভাসতে ভাসতে তারা ভারত সীমান্তে গেলে তাদের উদ্ধার করে ভারতীয় জেলে ও সেখানকার কোস্টগার্ড পুলিশ।

    আটকদের মধ্যে গত ১ নভেম্বর ৪০ জনের নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর কলকাতা নিযুক্ত বাংলাদেশি উপ হাইকমিশনের পক্ষ থেকে তাদের বাংলাদেশে হস্তান্তর করে। আজ মঙ্গলবার ২৬ জন জেলেকে হস্তান্তর করা হয়। এসব জেলেদের বাড়ি পিরোজপুর ও বরগুনা জেলার বিভিন্ন উপজেলায়।
    ভারতে নিযুক্ত বাংলাদেশি উপ হাইকমিশনার শেখ মারেফাত তারিকুল ইসলাম জানান, ফেরত আসা বাংলাদেশি ২৬ জন জেলে কাকদ্বীপের বুদ্ধপুর ফ্লাডসেন্টার ও মইপিঠ শেল্টার হোমের নিরাপত্তা হেফাজতে ছিলেন। দুই দেশের সহযোগিতায় এটা দ্রæত সম্ভব হয়েছে।

    বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি জেলেদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

    যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসা জেলেদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে আজই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৯ নভেম্বর, ২০২২ ০৮:১১ পূর্বাহ্ন