শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • যশোর সীমান্তে ৬টি স্বর্ণের বারসহ আটক-১

    বেনাপোল প্রতিনিধি

    ৯ নভেম্বর, ২০২২ ০৭:৫৪ পূর্বাহ্ন

    যশোর সীমান্তে ৬টি স্বর্ণের বারসহ আটক-১

    ভারতে পাচারের সময় যশোরের চৌগাছা সীমান্ত থেকে ৬টি স্বর্ণের বারসহ আতিয়ার রহমান (৫০) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

    মঙ্গলবার (৮ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার সময় যশোরের চৌগাছা উপজেলার সীমান্তবর্তী লক্ষীপুর মাঠ থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়। আটক আতিয়ার রহমান যশোরের চৌগাছা উপজেলার গদাধরপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

    বিজিবি জানায়, সীমান্তের মেইন পিলার ৩৯ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষীপুর গ্রামের মাঠের মধ্যে একজন ব্যক্তিকে কৃষক বেশে ঘাস কাটতে দেখতে পেয়ে মাসিলা বিওপিতে কর্মরত নায়েক রোকন উদ্দিন এর নেতৃত্বে একটি টহলদল তাকে চ্যালেঞ্জ করে এবং তল্লাশি করে তার কোমরের বিশেষ কায়দায় বডি ফিটিং অবস্থায় ৫ টি ছোট ও একটি বড় আকারের মোট ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন এক কেজি ২০০ কেজি। যার বাজার মূল্য ৯৬ লাখ টাকা। আটক ব্যক্তি স্বর্ণের বারগুলো সীমান্ত অতিক্রম করে ভারতে পাচারের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল বলে বিজিবি জানায়।

    যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী স্বর্ণসহ একজন আসামী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতকে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে চৌগাছা থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্তে বিজিবির টহল অত্যান্ত জোরদার অবস্থায় রয়েছে যার কারনে সীমান্তরক্ষীরা সীমান্তে কৃষক বেশে চলাচলরত লোকদের চ্যালেঞ্জ করে এই স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয় বলে তিনি জানান।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৯ নভেম্বর, ২০২২ ০৭:৫৪ পূর্বাহ্ন