শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • লন্ডনে ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেটে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৮ নভেম্বর, ২০২২ ১০:০৬ অপরাহ্ন

    লন্ডনে ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেটে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন

    লন্ডনে ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেট ২০২২-এ মুজিবের বাংলাদেশ থিম-ভিত্তিক বর্ণাঢ্য বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করা হয়েছে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম সোমবার লন্ডনে তিন দিনব্যাপী এ প্যাভিলিয়নের উদ্বোধন করেন।

    বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের সহযোগিতায় "বাংলাদেশ প্যাভিলিয়ন" স্থাপন করা হয়েছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে হাই কমিশনার বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে এবারের মেলায় ‘মুজিবের বাংলাদেশ’ নামে স্থাপিত প্যাভিলিয়নের প্রধান উদ্দেশ্য হচ্ছে যুক্তরাজ্যে বাংলাদেশের পর্যটন শিল্পের প্রচারের মাধ্যমে ব্রিটিশ ও ব্রিটিশ-বাংলাদেশী পর্যটকদের বাংলাদেশ ভ্রমণে আরো উৎসাহিত করা।”

    হাই কমিশনার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উৎসাহেই ১৯৯৭ সাল থেকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেট-এ অংশ নিচ্ছে। এর ফলে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ট্যুরিজম অনেক বেড়েছে। বর্তমানে বিভিন্ন দেশ থেকে ৪ মিলিয়ন পর্যটক প্রতি বছর বাংলাদেশে যাচ্ছেন, যা আগে ছিলো মাত্র ১ মিলিয়ন।

    তিনি বলেন, বাংলাদেশের পর্যটন শিল্পের সাথে বর্তমানে প্রায় ১৫ মিলিয়ন মানুষের সংশ্লিষ্টতা রয়েছে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এই শিল্পের অবদান ৩ শতাংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশে পর্যটক আরো বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে যুক্তরাজ্যে বাংলাদেশের পর্যটন শিল্পের প্রচারে বিশেষ করে তরুণ প্রজন্মের ব্রিটিশ-বাংলাদেশী পর্যটকদের ইকো ট্যুরিজমে এবং প্রতœতাত্ত্বিক ও ঐতিহাসিক নিদর্শনগুলোয় আকৃষ্ট করতে বাংলাদেশ হাই কমিশন, লন্ডন পর্যটন রোড শো করবে।

    লন্ডনের এক্সেল সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
    মেলায় বাংলাদেশের বেসরকারি পর্যায়ের ১০টি শীর্ষস্থানীয় ট্যুর অপারেটর অংশ নিয়ে বাংলাদেশের পর্যটন আকর্ষণ প্রদর্শন এবং তাদের বিভিন্ন ট্যুর প্যাকেজের প্রচার করছে। উদ্বোধনী অনুষ্ঠানে মেলায় আগত বিভিন্ন দেশের দর্শকরা ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির শিল্পীদের লোকনৃত্য ও বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পিঠা উপভোগ করেন।

    লন্ডনের এক্সেল সেন্টারে তিন দিনব্যাপী এই মেলা  ৯ নবেম্বর পর্যন্ত চলবে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৮ নভেম্বর, ২০২২ ১০:০৬ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৮ নভেম্বর, ২০২২ ১০:০৬ অপরাহ্ন