শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ফকিরহাটে মিনিট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, দাদা-নাতিসহ নিহত ৩

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৮ নভেম্বর, ২০২২ ০৯:৩৭ পূর্বাহ্ন

    ফকিরহাটে মিনিট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, দাদা-নাতিসহ নিহত ৩

    বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার খুলনা-বাগেরহাট মহাসড়কের বালই দোকান এলাকায় একটি মিনিট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার সুগন্ধি গ্রামের মো. মতলেব খাঁ (৮০), আহম্মদ খাঁর ছেলে তাওহিদ আহম্মেদ রুহিন খাঁ (২৪) ও সাখাওয়াত হোসেন শাকুর ছেলে সৈকত শেখ (২৫)। নিহত মতলেব খাঁ রুহিন খাঁর দাদা।

    বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক এস এম আশরাফুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খুলনা থেকে ছেড়ে আসা একটি মিনিট্রাকের সঙ্গে খুলনাগামী একটি মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মো. মতলেব খাঁ ঘটনাস্থলেই নিহত হন।

    পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় অপর দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন তাদেরও মৃত্যু হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৮ নভেম্বর, ২০২২ ০৯:৩৭ পূর্বাহ্ন