শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাসপোর্টযাত্রীর প্যান্টের মধ্যে মিলল ৯ টি স্বর্ণের বার

    বেনাপোল প্রতিনিধি

    ৮ নভেম্বর, ২০২২ ০৯:০১ পূর্বাহ্ন

    পাসপোর্টযাত্রীর প্যান্টের মধ্যে মিলল ৯ টি স্বর্ণের বার

    যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ৯টি স্বর্ণের বারসহ সিদ্দিকুর রহমান (৪৬) নামে এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সদস্যরা।

    আটক সিদ্দিকুর রহমান বরগুনা জেলার বামনা থানার সিংরা বুনিয়া গ্রামের আব্দুল গনি মোল্লার ছেলে।
    সোমবার (৭ নভেম্বর)  সকাল ৯ টার দিকে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

    বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, বেনাপোল চেকপোস্ট দিয়ে একজন পাসপোর্টযাত্রী স্বর্ণের একটি চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার করবে এমন তথ্যের ভিত্তিতে বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সদস্যরা ইমিগ্রেশন এলাকায় অবস্থান নেয়। পরে স্বর্ণ পাচারকারী পাসপোর্টযাত্রী সিদ্দিকুর তার পাসপোর্টের সকল কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার পরিহিত প্যান্টের ভিতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৯ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

    উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজি ৪৪ গ্রাম। যার বাজার মূল্য ৮০ লাখ টাকা। তার পেটের মধ্যে আর কোন স্বর্ণ আছে কিনা তা পরীক্ষার জন্য বেনাপোলের একটি ক্লিনিকে নিয়ে এক্সরে করা হয়। এক্সরেতে পেটের ভিতর কোন স্বর্ণের বারের অস্তিত্ব পাওয়া যায়নি।

    আটক স্বর্ণ পাচারকারীকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৮ নভেম্বর, ২০২২ ০৯:০১ পূর্বাহ্ন