শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শার্শায় ৭ কেজি স্বর্ণের বারসহ গ্রেফতার দুই পাচারকারী

    বেনাপোল প্রতিনিধি

    ৮ নভেম্বর, ২০২২ ০৮:৫৮ পূর্বাহ্ন

    শার্শায় ৭ কেজি স্বর্ণের বারসহ গ্রেফতার দুই পাচারকারী

    ভারতে পাচারের সময় যশোরের শার্শার সীমান্ত এলাকা থেকে সাত কেজি ২৫ গ্রাম ওজনের ৬২টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে গ্রেফতার করেছে গোড়পাড়া ফাঁড়ি পুলিশ।

    সোমবার (৭ নভেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার গোড়পাড়ার আমতলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত নাইম হোসেন (২২) ও আজহারুল ইসলাম (২৩) এর বাড়ি শার্শা উপজেলায়। তবে পুলিশ এখনো তাদের ঠিকানা দেননি। বিভিন্ন মাধ্যমে তাদের নাম ও স্বর্ণের পরিমাণ নিশ্চিত করা গেছে।


    এই বিষয়ে নাভারন সার্কেল পুলিশের এডিশনাল এসপি জুয়েল ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতে পাচারের উদ্দেশ্য স্বর্ণ পাচারকারীরা বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে শার্শার গোড়পাড়ার আমতলায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬২টি স্বর্ণের বারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মুল্য ৫ কোটি ৩৩ লাখ টাকা।  বিস্তারিত তথ্য আগামীকাল সকালে প্রেস ব্রিফিং এ জানানো হবে বলে তিনি জানান।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৮ নভেম্বর, ২০২২ ০৮:৫৮ পূর্বাহ্ন