শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী৮ ডিসেম্বর থেকে

    নিজস্ব প্রতিবেদক

    ৮ নভেম্বর, ২০২২ ০৬:২৬ পূর্বাহ্ন

    ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী৮ ডিসেম্বর থেকে

    আগামী ৮ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত মাসব্যাপী ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ-২০২২ অনুষ্ঠিত হবে।

    সোমবার (৭ নভেম্বর) শিল্পকলা একাডেমিতে মহাপরিচালক লিয়াকত আলী লাকি’র সভাপতিত্বে জাতীয় চিত্রশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ সম্পর্কিত প্রচার উপ-কমিটির দ্বিতীয় সভায় এ তথ্য জানানো হয়েছে।

    সভায় মহাপরিচালক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদর্শনীর উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
    তিনি বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবার বাংলাদেশসহ বিশ্বের ১১৩ টি দেশের  মোট ৪৬৫ জন শিল্পী ৭১২টি শিল্পকর্ম নিয়ে অংশ নিচ্ছেন। এরমধ্যে বাংলাদেশের ১৪৯ জন শিল্পী তাদের ১৫৬ টি শিল্পকর্ম নিয়ে অংশ নিবেন।

    একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিতব্য প্রদর্শনীতে বাংলাদেশ, শ্রীলঙ্কা, তুরস্ক, যুক্তরাজ্য ও পোল্যান্ডের পাঁচজন জুরি উপস্থিত থেকে তাদের মতামত দিবেন। অংশগ্রহণকারী শিল্পীদের মধ্য থেকে জুরিদের মূল্যায়নের ভিত্তিতে ৩টি গ্রান্ড পুরস্কার ও ৬টি সম্মানসূচক পুরস্কার প্রদান করা হবে। গ্রান্ড পুরস্কারের ক্ষেত্রে প্রত্যেক বিজয়ীকে ৫ লাখ টাকা, ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হবে। সম্মানসূচক পুরস্কার বিজয়ীরা প্রত্যেকে ৩ লাখ টাকা, ক্রেষ্ট ও সনদপত্র পাবেন।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ৮ নভেম্বর, ২০২২ ০৬:২৬ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ৮ নভেম্বর, ২০২২ ০৬:২৬ পূর্বাহ্ন