শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • রংপুর সিটি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা

    নিজস্ব প্রতিবেদক

    ৮ নভেম্বর, ২০২২ ০৬:২৪ পূর্বাহ্ন

    রংপুর সিটি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা

    নির্বাচন কমিশন (ইসি) রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবনের মিডিয়া সেন্টারে ইসি সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম এই তফসিল ঘোষণা করেন।

    ঘোষিত তফসিল অনুযায়ী এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ নভেম্বর। বাছাই ১ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ দিন ৮ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৯ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ২৭ ডিসেম্বর। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ করা হবে।

    রংপুর সিটিতে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ২১ ডিসেম্বর। নির্বাচিত কর্পোরেশনের প্রথম সভা হয় ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি। যেহেতু কোনো সিটির মেয়াদ ধরা হয় প্রথম সভা থেকে পরবর্তী ৫ বছর, তাই এ সিটিতে নির্বাচিতদের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি।


    ইসি সচিবালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন, সিটি কর্পোরেশন নির্বাচন আইন অনুযায়ী, কোনো সিটির মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণ করতে হয়। এক্ষেত্রে এই সিটি নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে গত ১৯ আগস্ট। এখানে নির্বাচন সম্পন্ন করতে হবে ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারির আগের ১৮০ দিনের মধ্যে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৮ নভেম্বর, ২০২২ ০৬:২৪ পূর্বাহ্ন