শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দিনাজপুরে রাসমেলা উদ্বোধন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৭ নভেম্বর, ২০২২ ১০:১৩ অপরাহ্ন

    দিনাজপুরে রাসমেলা উদ্বোধন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

    নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন‍্য লড়াই করছেন। তিনি সকল ধর্ম বর্ণের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন‍্য সংগ্রাম করছেন। একটি অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। আমাদের '৭২ এর সংবিধান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান। যে সংবিধান আমাদের সকল ধর্ম-বর্ণের অধিকার দিয়েছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত‍্যা করার পর আমাদের সে অধিকার কেড়ে নেয়া হয়েছিল। শুধু রাজনৈতিক ক্ষমতার কারণে এদেশকে ধর্ম দিয়ে বিভক্তি করার চেষ্টা করা হয়েছে। এর বিরুদ্ধে সংগ্রাম করেছে একমাত্র আওয়ামী লীগ।

    যতদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন, ততদিন এদেশের সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবেন। ইতিপূর্বে ধর্মীয় উস্কানি দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা চালানো হয়েছে। বর্তমান সরকারের নেতৃত্বে ১৯৭২ সালের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা হলে এদেশে কেউ আর কোন সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করতে পারবে না।

    প্রতিমন্ত্রী সোমবার সন্ধ্যায় দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগরে রাজ দোবোত্তর এস্টেট এর আয়োজনে শ্রী শ্রী কান্তজীউ মন্দিরে ঐতিহাসিক রাস উৎসব উপলক্ষ্যে মাসব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানের  প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুুরের অতিরিক্ত জেলা প্রশাসক  (শিক্ষা ও আইসিটি) দেবাশিষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রেজওয়ানুল হক, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ কুমার বকসী বাচ্চু, দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেট এর এজেন্ট রনজিৎ কুমার সিংহ এবং বাংলাদেশ  হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রতন সিং।

    এর আগে প্রতিমন্ত্রী  ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী রাস মেলার উদ্বোধন করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর