‍সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে গণহত্যা জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্যদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

৭ নভেম্বর, ২০২২ ০২:২২ অপরাহ্ন

‍সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে গণহত্যা জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্যদের সাক্ষাৎ

গণহত্যা জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মুনতাসীর মামুনের নেতৃত্বে ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ আজ সকালে ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি'র সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে জাদুঘরের ভবন নির্মাণ প্রকল্পটি দ্রুত সম্পন্ন করার জন্য ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সঙ্গে গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র স্থাপনে অনন্য ভূমিকা রাখার জন্যও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ট্রাস্টিগণ এসময় প্রতিমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

ট্রাস্টি বোর্ডের অন্য সদস্যরা হলেন  সহ-সভাপতি শিল্পী হাশেম খান, শাহরিয়ার কবির, অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান, লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক, অমল কুমার গাইন ও সম্পাদক ড. চৌধুরী শহীদ কাদের।




সাতদিনের সেরা খবর

বিনোদন - এর আরো খবর

যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

৭ নভেম্বর, ২০২২ ০২:২২ অপরাহ্ন

‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

৭ নভেম্বর, ২০২২ ০২:২২ অপরাহ্ন

ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

৭ নভেম্বর, ২০২২ ০২:২২ অপরাহ্ন