শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গিনিতে বাস দুর্ঘটনায় ২৪ জনের বেশি নিহত

    নিজস্ব প্রতিবেদক

    ৭ নভেম্বর, ২০২২ ১২:৩৯ অপরাহ্ন

     গিনিতে বাস দুর্ঘটনায় ২৪ জনের বেশি নিহত

    গিনির পশ্চিমাঞ্চলে রোববার একটি ট্রাকের সাথে বাসের ধাক্কায় ২৪ জনেরও বেশি নিহত হয়েছে। এদের বেশির ভাগই স্কুল বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বাসটি অপর একটি গাড়িকে অতিক্রম করতে গেলে মর্মান্তিক এদুর্ঘটনা ঘটে। খবর এএফপি’র।

    বাসটি রাজধানী কোনাক্রি থেকে দক্ষিণ-পশ্চিমের ফরানাহতে যাচ্ছিল। কোনাক্রির প্রায় ১৩০ কিলোমিটার (৮০ মাইল) পূর্বে গিনির চতুর্থ বৃহত্তম নগরী কিন্দিয়ার কাছে এ দুর্ঘটনা ঘটে।

    সরকার জানায়, এ বাস দুর্ঘটনায় ২৪ জনেরও বেশি নিহত ও আরো অনেক মানুষ আহত হয়েছে। স্থানীয় সরকারি কর্মকর্তা  কবিনেত ককা এএফপি’কে বলেন, নিহতদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী।

    ককা বলেন, বাসটি অপর একটি বাসকে অতিক্রম করার চেষ্টা করলে ওই ট্রাকের সাথে ধাক্কা খায়। ফরাসি সৈন্য বাহিনীর লে: ফৌলি সুমাহ জানান, লাশগুলো ‘কোনমতে সনাক্ত করা গেছে।’

    দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং লক্কড়-ঝক্কড় যানবাহন বা বেপরোয়া গাড়ি চালানোর কারণে গিনিতে প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। দেশটিতে গত সেপ্টেম্বরে বাস দুর্ঘটনায় ১৫ জন প্রাণ হারায়।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৭ নভেম্বর, ২০২২ ১২:৩৯ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৭ নভেম্বর, ২০২২ ১২:৩৯ অপরাহ্ন