শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে ফেন্সিডিল ও ২টি মোটরসাইকেলসহ ২ যুবক আটক

    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

    ৭ নভেম্বর, ২০২২ ০৯:৫২ পূর্বাহ্ন

    শিবগঞ্জে ফেন্সিডিল ও ২টি মোটরসাইকেলসহ ২ যুবক আটক

    র‌্যাবের চলমান মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ফেন্সিডল ও ২টি মোটরসাইকেল সহ ২ যুবককে আটক করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। শনিবার দিবাগত রাত ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর বাজারে অভিযান চালিয়ে ২৪০ বোতল ফেন্সিডিল ও ২টি মোটরসাইকেল সহ তাদের আটক করা হয়।

    আটককৃত যুবকদ্বয় হচ্ছে, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার আড়ুয়া সোনারগাও গ্রামের মোঃ মহারাজ মীরের ছেলে মোঃ মাহাবুব রীম নয়ন(২৪) ও একই এলাকার মোঃ ইব্রাহিম হাওলাদারের ছেলে মোঃ হাসিব হাওলাদার (২২)।

    শনিবার গভীর রাতে র‌্যাব চাঁপাইবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর
    ইউনিয়নের ছত্রাজিতপুর বাজারের উত্তম ফার্মেসীর সামনে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৪০ বোতল ফেন্সিডিল, ২টি মোটর সাইকেল, ২টি মোবাইল ফোন ও ৩টি সীমকার্ডসহ যুবকদ্বয়কে হাতেনাতে আটক করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৭ নভেম্বর, ২০২২ ০৯:৫২ পূর্বাহ্ন