শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেনাপোলের পুটখালিতে কলাবাগানে মিললো ১০টি স্বর্ণের বার

    বেনাপোল প্রতিনিধি

    ৭ নভেম্বর, ২০২২ ০৯:৪১ পূর্বাহ্ন

    বেনাপোলের পুটখালিতে কলাবাগানে মিললো ১০টি স্বর্ণের বার

    যশোরের বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে এক কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ রতœা বেগম (৩৪) নামে এক মহিলা স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

    রোববার (৬ নভেম্বর) রাত ৮ টার দিকে তাকে পুটখালী উত্তরপাড়া গ্রামের একটি কলাবাগান থেকে আটক করা হয়। আটক রতœা বেগম বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তরপাড়া গ্রামের কামাল হোসেনের স্ত্রী।

    খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) জানান, পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে এমন তথ্যের ভিত্তিতে খুলনা ২১ ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী উত্তরপাড়া গ্রামের একটি কলাবাগানের মধ্যে তল্লাশি চালিয়ে এক কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০ টি স্বর্ণের বারসহ রতœা বেগমকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো আটককৃত মহিলা ওই কলাবাগােেন পলিথিনে মোড়ানো অবস্থায় অভিনব কায়দায় লুকিয়ে রেখেছিল। আটক স্বর্ণ পাচারকারী মহিলা স্বর্ণের বারগুলো পুটখালী সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল। যার আনুমানিক সিজার মূল্য ৮২ লাখ ৩৪ হাজার ৮০০ টাকা। আটক আসামি রতœা বেগমকে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

    উল্লেখ্য, চলতি বছরে খুলনা ব্যাটালিয়নের এলাকাধীন সীমান্ত হতে ১৫ টি অভিযানে ১৭ জন আসামিসহ মাট ৩১ কেজি ১১০ গ্রাম স্বর্ণ আটক করা হয়। যার বাজার মূল্য ২২ কোটি ২৮ লাখ ১৬ হাজার ৭৪৮ টাকা। আগস্ট মাসে ৪ টি, সেপ্টেম্বর মাসে ৬ টি, অক্টোবর মাসে ২টি ও চলতি নভেম্বর মাসে একটি অভিযানে এসব স্বর্ণ আটক করা হয়। চোরাচালান প্রতিরোধে খুলনা ২১ ব্যাটালিয়ন সর্বদা তৎপর রয়েছে বলে জানান বিজিবি‘র ওই কর্মকর্তা।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৭ নভেম্বর, ২০২২ ০৯:৪১ পূর্বাহ্ন