শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • আগুন নিয়ন্তণে, বেশ কয়েকজন আগত

    পুরান ঢাকায় গ্যাস বিস্ফোরণে হেলে পড়েছে ৫ তলা ভবন

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ ডিসেম্বর, ২০২১ ০৮:৫৪ পূর্বাহ্ন

    পুরান ঢাকায় গ্যাস বিস্ফোরণে হেলে পড়েছে ৫ তলা ভবন
    গ্যাস বিস্ফোরণে আগুন

    রাজধানীর পুরান ঢাকায় নাজিরা বাজারের আলু বাজারে একটি পাঁচতলা ভবনের নিচ তলায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  বিস্ফোরণে আগুন লেগে ভবনটি আংশিক হেলে এবং কিছু অংশ ধসে পড়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। সোমবার রাত ১টা ৪৩ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

    এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সি‌ভিল ডি‌ফেন্স অধিদপ্ত‌রের মি‌ডিয়া কর্মকর্তা মো. রায়হান জানান, গ্যাসের সরবরাহ লাইনের লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করেছে।


    তিনি আরও জানান, এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা নিরাপত্তার স্বার্থে ভবনের বাসিন্দাদের বের করে নিরাপদ স্থানে নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

    তাৎক্ষণিকভাবে ফায়ারসার্ভিস কর্মকর্তারা জানান, জমে থাকা গ্যাসের বিস্ফোরণে ভবনটি ধসে পড়েছে। বিস্ফোরণের ফলে পুরো ভবনটিই বিধ্বস্ত হয়ে গেছে। এছাড়া বিস্ফোরণের তীব্রতায় পার্শবর্তী ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ঘটনার বর্ণনা দিয়ে ভবনের বাসিন্দারা জানান, বিস্ফোরণে পুরো ভবনটি কেঁপে ওঠে। প্রথমে তারা ভূমিকম্প মনে করে ছোটাছুটি করতে থাকেন। পরে কোন রকমে ছাঁদ থেকে অন্য বাড়ির ছাদে বাসিন্দারা লাফিয়ে নিচে নামেন।

     




    জাতীয় - এর আরো খবর

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন

    ১৪ ডিসেম্বর, ২০২১ ০৮:৫৪ পূর্বাহ্ন