শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ফ্রেন্ডস ফিয়েসটা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ ডিসেম্বর, ২০২১ ০৮:০১ পূর্বাহ্ন

    ফ্রেন্ডস ফিয়েসটা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী
    ফ্রেন্ডস ফিয়েসটা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী

    তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাধীনতার পর পাকিস্তান খুশি হয়েছিল আমাদের যুদ্ধবিধ্বস্ত দেশের অবস্থা দেখে। কিন্তু আজ স্বাধীনতার ৫০বছর পর আমরা সব দিক দিয়ে পাকিস্তানের থেকে এগিয়ে রয়েছি।

    সোমবার রাতে সাভারের আশুলিয়ার বাইপাইলে বিএনসিসি’র প্রশিক্ষণ একাডেমী’র কালচারাল শেডে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ‘ফ্রেন্ডস ফিয়েসটা’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরে'র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান।

    তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন,  ‘স্বাধীনতার পর আমাদের দেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো। আজ আমরা সব দিক থেকেই স্বয়ংসম্পূর্ণ। এসব কিছু ম্যাজিক নয়। ম্যাজিক্যাল লীডারশীপের ফল। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের ফল। আজ দেশ ঘুরে দাঁড়িয়েছে তারই নেতৃত্বের দক্ষতায়।

    তিনি বলেন, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের দেশ। নানা দুর্যোগে বিএনসিসির সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। করোনার সময়ও তাদের ভূমিকা ছিল প্রশংসনীয়। আজকের ক্যাডেটরাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে। বিএনসিসি’র প্রশিক্ষণ থেকে নিজেকে গড়ার শক্তি পাওয়া যায়। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারত ও মালদ্বীপের সাথে আমাদের সংস্কৃতি বিনিময়ের সুযোগ তৈরী হলো বলেও জানান তিনি।

    মালদ্বীপ ও ভারতের ২৪ জন ক্যাডেট ও ৩ জন কর্মকর্তাসহ বিএনসিসি’র রমনা রেজিমেন্টের ক্যাডেট ও অনন্যা কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।

    বিজয় দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠান দেখতে ২৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন ভারত ও মালদ্বীপের ২৭ জন ক্যাডেট ও কর্মকর্তা। এসময়ে তারা দেশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ১৪ ডিসেম্বর, ২০২১ ০৮:০১ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১৪ ডিসেম্বর, ২০২১ ০৮:০১ পূর্বাহ্ন

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    উদ্বোধনের অপেক্ষায় ‘শেখ হাসিনা কালচারাল ভিলেজ’ 

    ১৪ ডিসেম্বর, ২০২১ ০৮:০১ পূর্বাহ্ন