শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক

    ৫ নভেম্বর, ২০২২ ০৭:৪০ পূর্বাহ্ন

    আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত

    আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক সভা শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয়।
    আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।

    সভার সিদ্ধান্ত অনুযায়ী ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হলেন-রংপুর বিভাগের গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় জামালপুর ইউনিয়নে নুরুজ্জামান মন্ডল, বনগ্রামে মোখলেছুর রহমান, কামারপাড়ায় সুবল চন্দ্র সরকার। বরিশালের ভোলার চরফ্যাশন উপজেলায়  আসলামপুর ইউনিয়নে মো. নুরে আলম, ওমরপুরে মো. রিয়াজুল ইসলাম। চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় জোড়কানন পূর্ব ইউনিয়নে মোহাম্মদ মমতাজ উদ্দিন খান, জোড়কানন পশ্চিম ইউনিয়নে মো. হাসমত উল্লাহ, বারপাড়ায় মো. সেলিম আহাম্মদ চৌয়ারায় মো. আবুল কালাম আজাদ, বিজয়পুরে মো. তানভীর হোসেন এবং চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে ইউসুফ যুবাইর ও ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে মোহাম্মদ হোসেন মিন্টু।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর