শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বায়ু দূষণে দিল্লির সব প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৫ নভেম্বর, ২০২২ ০৬:৫৯ পূর্বাহ্ন

    বায়ু দূষণে দিল্লির সব প্রাথমিক স্কুল বন্ধ ঘোষণা

    বায়ু দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় ভারতের রাজধানী দিল্লির সব প্রাথমিক স্কুল শনিবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার শিশুদের বাড়িতে রাখার পরামর্শ দিয়েছেন।

    দিল্লি প্রশাসন জানিয়েছে, বাতাস শ্বাস নেওয়ার উপযুক্ত হলে তবেই খুলবে প্রাথমিক স্কুলগুলো। এ ছাড়া মাধ্যমিক স্কুল চালু থাকলেও শিক্ষার্থীদের স্কুলের মুক্তাঙ্গনে থাকতে নিষেধ করা হয়েছে।

    দিল্লিতে ২ হাজার ৭৫৫টি প্রাথমিক স্কুল রয়েছে। এছাড়া উচ্চ প্রাথমিক স্কুল রয়েছে ৯৩৯টি, মাধ্যমিক স্কুল ৩৭৭টি এবং ১ হাজার ৬৮৪টি উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে। শনিবার অর্থাৎ ৫ নভেম্বর থেকে বন্ধ হচ্ছে প্রাথমিক স্কুলগুলো।

    মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জানিয়েছেন, আপাতত উচ্চ প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলোবন্ধ করা হচ্ছে না। তবে বন্ধ না করা প্রতিষ্ঠানগুলোর ছাত্র-ছাত্রীরা যেন স্কুলের বাইরে মুক্তাঙ্গনে সময় না কাটায় সেদিক লক্ষ্য রাখতে হবে। এর পাশাপাশি দূষণের কথা মাথায় রেখে দিল্লির রাজপথে জোড়-বিজোড় নিয়মও নতুন করে চালু করার কথা ভাবা হচ্ছে।

    বৃহস্পতিবার দিল্লি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবেশী রাজ্যগুলোর খামারের আগুনের ধোঁয়া এবং যানবাহন নির্গমনের ফলে দিল্লির বায়ুর গুণমান সূচক বা একিউআই ৪২৬-এ দাঁড়িয়েছে। এছাড়া প্রতিকূল আবহাওয়া রাজধানীতে দূষণের মাত্রা বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে। ৪০১ থেকে ৫০০ এর মধ্যে বায়ুর গুণমান সূচককে গুরুতর হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়। সেই হিসেবে দিল্লির বাতাসের মান এখন গুরুতর পর্যায়ে রয়েছে। বায়ুর গুণমান খারাপ হওয়ার প্রেক্ষিতে রাজধানীতে চার স্তরীয় ‘অ্যাকশন প্ল্যান’ বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে ‘দ্য কমিশন অব এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট’।

    পরিকল্পনা অনুযায়ী, দিল্লি-এনসিআর-এ নিষিদ্ধ করা হচ্ছে পুরনো ইঞ্জিনের ডিজেল গাড়ির ব্যবহার। এছাড়া বৈদ্যুতিক ও সিএনজি চালিত ট্রাক ছাড়া অন্য ট্রাকের দিল্লিতে প্রবেশ করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৫ নভেম্বর, ২০২২ ০৬:৫৯ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৫ নভেম্বর, ২০২২ ০৬:৫৯ পূর্বাহ্ন