যশোরের ঝিকরগাছা উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৮টায় গদখালী বাজারে। নিহত মনু মিয়া (৪০) পুটিয়াপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে।
নিহতের স্বজনেরা জানায়, মনুমিয়া প্রতিদিনের মতই শুক্রবার গদখালী বাজারে আসেন। পরে তিনি রাস্তা পার হওয়ার সময় যশোরগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ট-১৪-২৫৮৭) তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই নিহত হন মনু মিয়া। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা কাভার্ড ভ্যানের ড্রাইভারকে মারপিট করে। এক পর্যায়ে কৌশলে ড্রাইভার পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে হাজির হয়।
নাভারন হাইওয়ে থানার ওসির দায়িত্বে থাকা এসআই আমিরুজ্জামান জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল সেখানে যায়। মরদেহ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়। একই সাথে ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। কিন্তু তারা আসার আগেই ড্রাইভার পালিয়ে যায় বলে জানান মি, আমিরুজ্জামান।