মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে বরিশাল বিভাগীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরেও দুই দিনের বাস ধর্মঘট শুরু হয়েছে। শুক্রবার ( ৪ নভেম্বর) সকাল থেকে আভ্যন্তরীসহ ১২ টি রুটে বাস চলাচল করছে না। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
পিরোজপুরের বাসস্ট্যান্ডে দৈনিক জাগো কন্ঠের প্রতিবেদকের সাথে দেখা হয় নাসির উদ্দিন নামের এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন মা কে ডাক্তার দেখানোর জন্য ,বরিশাল যাওয়া দরকার তাই এসেছিলাম বাস না চলায় যেতে পারলাম না । আমার মত অনেকেই বাস না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।
পিরোজপুর বাস মালিক সমিতির সভাপতি জনাব জসিম উদ্দিন খান বলেন পিরোজপুর বাস মালিক সমিতি আনুষ্ঠানিকভাবে কোন ধর্মঘট ডাকেনি। বরিশালে কি এক সমাবেশ হবে ,তাই জোর করে কেউ যাতে বাস নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দিতে না পারে এবং বাসের ক্ষতি করতে না পারে সেজন্য মালিকরা নিরাপত্তার জন্য গাড়ি সড়কে নামাচ্ছে না।
এদিকে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন জানান, গণ সমাবেশের লোক সমাগম ঠেকাতে ক্ষমতাসীন দল ষড়যন্ত্রের অংশ হিসেবে সব ধরনের গণপরিবহন বন্ধ করে দিয়েছে।
শনিবার বরিশালে বিএনপি'র বিভাগীয় গণ সমাবেশ নগরের বঙ্গবন্ধু উদ্যানে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। অঘোষিত পরিবহন ধর্মঘটের বিষয়টি বুঝতে পেরে বরিশালের ৬ জেলা ও ৪২ উপজেলা থেকে আগেভাগে বিএনপির নেতাকর্মীরা নগরীতে অবস্থান নিয়েছেন।বৃহস্পতিবার সকাল থেকে সমাবেশ স্থলে নেতাকর্মীরা আসতে থাকেন।