শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইন্দুরকানীতে গাছসহ গাঁজা চাষি গ্রেফতার

    পিরোজপুর প্রতিনিধি

    ৫ নভেম্বর, ২০২২ ০৬:৩১ পূর্বাহ্ন

    ইন্দুরকানীতে গাছসহ গাঁজা চাষি গ্রেফতার

    পিরোজপুর ইন্দুরকানীতে গাঁজার গাছ সহ মোঃ সোহেল হাওলাদার  (২৫) নামে একজনকে আটক করেছে ইন্দুরকানী থানা  পুলিশ। শুক্রবার দুপুরে (০৪ নভেম্বর) উপজেলার বালিপাড়া ইউনিয়নের বালিপাড়া বাজার এলাকায় তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

    ইন্দুরকানী  থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানার এস আই হারুন ওর রশিদ  এর নেতৃত্বে একটি পুলিশ টিম শুক্রবার দুপুরে বালিপাড়া ইউনিয়নের বালিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ সুলতান হাওলাদার এর ছেলে মোঃ সোহেল হাওলাদারকে আটক করা হয়।

    এসময় আটককৃত মোঃ সোহেল হাওলাদারের বাড়ির ছাদের উপর থেকে গাছের টপ সহ দুইটি  গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। যার উচ্চতা  ৫ ফুট ৬ ইঞ্চি, ৪ ফুট ৬ ইঞ্চি।

    এছাড়া গাঁজা চাষি মোঃ সোহেল হাওলাদার  দীর্ঘ ৩ মাস যাবত গাছ দুটির পরিচর্যা করে যাচ্ছিলেন বলে জানায় থানা পুলিশ।


    ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ এনামুল হক বলেন, গাঁজার গাছসহ মোঃ সোহেল হাওলাদার কে  ইন্দুরকানী থানা পুলিশের একটি টিম তার বাড়ি থেকে  আটক করে। আটককৃতর বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য গাজা গাছ বিক্রয়ের উদ্দেশ্যে রোপন ও পরিচর্যা করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা প্রক্রিয়াধীন রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৫ নভেম্বর, ২০২২ ০৬:৩১ পূর্বাহ্ন