শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কাউখালীর ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি সিদ্দিক গাজী নারায়ণগঞ্জে গ্রেপ্তার

    পিরোজপুর প্রতিনিধি

    ৫ নভেম্বর, ২০২২ ০৬:২৬ পূর্বাহ্ন

    কাউখালীর ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি সিদ্দিক গাজী নারায়ণগঞ্জে গ্রেপ্তার
    নিহত ইউপি সদস্য

    পিরোজপুরের কাউখালী উপজেলায় ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি) মামুন হাওলাদারকে হত্যা মামলার প্রধান আসামি সিদ্দিকুরকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

    শুক্রবার রাতে (৪ নভেম্বর) তাকে নারায়ণগঞ্জ সদর থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

    তিনি বলেন, গত ৩১ অক্টোবর সকালে কাউখালী উপজেলার পিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মামুন হাওলাদারকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ভিটাবাড়িয়া আজহারিয়া দাখিল মাদ্রাসার কাছে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনা সারাদেশে আলোচিত হয়। পুলিশের পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে। তারই ধারাবাহিকতায় মামলার প্রধান আসামি সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে।

    এ বিষয়ে শনিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১ র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

    সিদ্দিক গাজী কাউখালী উপজেলা আওয়ামীলীগের সদস্য। ২০২০ সালে উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন বিএনপি সাবেক এমপি শাহজাহান ওমরের এই ক্যাডার।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৫ নভেম্বর, ২০২২ ০৬:২৬ পূর্বাহ্ন