শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • হাতিয়ায় দু’পক্ষের বিরোধের মিমাংসা করতে গিয়ে বৃদ্ধা খুন, আটক-২

    হাতিয়া প্রতিনিধি

    ৪ নভেম্বর, ২০২২ ১০:৩৪ পূর্বাহ্ন

    হাতিয়ায় দু’পক্ষের বিরোধের মিমাংসা করতে গিয়ে বৃদ্ধা খুন, আটক-২

    নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে জায়গা জমি নিয়ে দু’পক্ষের মধ্যে চলমান বিরোধ মিমাংশা (সমাধান) করতে গিয়ে এক পক্ষের হামলায় নিহত হয়েছেন হাশেম মাঝি (৫৫) নামের এক ব্যক্তি। এ ঘটনায় জড়িত থাকায় শরীফ উদ্দিন ও জুয়েল নামের দুইজনকে আটক করেছে পুলিশ।

    বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান হাশেম মাঝি। নিহত হাশেম মাঝি রেহানিয়া এলাকার আলী আজ্জমের ছেলে।

    আটককৃতরা হচ্ছেন, সাগরিয়া গ্রামের বাহার উদ্দিনের ছেলে শরীফ উদ্দিন ও রেহানিয়া গ্রামের আলা উদ্দিনের ছেলে জুয়েল।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের হানিফের ছেলে হোসেন ও সাগরের সাথে জায়গা জমিনে নিয়ে একই এলাকার মোতালেবের ছেলে ফয়েজ উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এসব ঘটনা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় রহমতপুর বাজারে বসেন উভয় পক্ষ। এসময় বিষয়টি সমাধান করতে গিয়ে হাশেম মাঝি ফয়েজের পক্ষ নিয়েছে অভিযোগ এনে তার ওপর হামলা চালায় হোসেন, সাগর, জুয়েল, বাহার ও শরীফ সহ কয়েকজন। হামলাকারীরা লোহার রড দিয়ে হাশেম মাঝিকে এলোপাতাড়ি পিটিয়ে মাথা সহ শরীরের বিভিন্ন অংশে জখম করে। পরে স্থানীয় লোকজন মমূর্ষ অবস্থায় হাশেম মাঝিকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাশেম মাঝিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজণা বিরাজ করছে।

    হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে। তাৎক্ষনিক অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকা সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

     

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৪ নভেম্বর, ২০২২ ১০:৩৪ পূর্বাহ্ন