পাকিস্তানে লংমার্চে গুলিবিদ্ধ ইমরান খান

জাগো কণ্ঠ ডেস্ক

৪ নভেম্বর, ২০২২ ০৭:৪৯ পূর্বাহ্ন

পাকিস্তানে লংমার্চে গুলিবিদ্ধ ইমরান খান

সরকারবিরোধী লংমার্চ চলাকালে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান।

ডন জানিয়েছে, বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদের আল্লাহ হো চকের কাছে ইমরান খানের কন্টেইনারে গুলি চালায় অজ্ঞাত হামলাকারীরা। এতে তার পায়ে তিনটি গুলি লাগে। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।

পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরীর বরাতে ডনের খবরে বলা হয়, হামলায় ইমরান খান ছাড়াও আরও দুইজন আহত হয়েছেন। তারা হলেন সিনেটর ফয়সাল জাভেদ এবং আহমেদ চাত্তা। এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

নির্বাচনের দাবিতে দেশজুড়ে লংমার্চ পালনের অংশ হিসেবে বুধবার ওয়াজিরাবাদে সমাবেশ করছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানেই অজ্ঞাত বন্দুকধারীর হামলার মুখে পড়েন তিনি।

একাধিক টেলিভিশন চ্যানেল পায়ে ব্যান্ডেজ বাঁধা ইমরান খানকে দেখা গেছে। নিরাপত্তা টিমের সহযোগিতায় তাকে কন্টেইনার থেকে একটি গাড়িতে নিয়ে যাওয়া হয়।




সাতদিনের সেরা খবর

আন্তর্জাতিক - এর আরো খবর

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

৪ নভেম্বর, ২০২২ ০৭:৪৯ পূর্বাহ্ন

দখলদার ইসরায়েলের সাথে যে ১৫৮ কোম্পানি জড়িত

দখলদার ইসরায়েলের সাথে যে ১৫৮ কোম্পানি জড়িত

৪ নভেম্বর, ২০২২ ০৭:৪৯ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কে?

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কে?

৪ নভেম্বর, ২০২২ ০৭:৪৯ পূর্বাহ্ন