যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়নের মহিষাকুড়া-বাগাডাঙ্গা ৭ নং ওয়ার্ডের মেম্বর পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার মহিষাকুড়া প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ২ হাজার ৮০ জন ভোটারের মধ্যে ১৬৯০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এ নির্বাচনে আজিজুল ইসলাম ফুটবল প্রতিকে ৯০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মতিয়ার রহমান মতি মোরগ প্রতিকে ৭৪২ ভোট পেয়েছেন। এ নির্বাচনের দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং অফিসার তৌহিদুল ইসলাম জানান, ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এ উপনির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করাই ছিল আমাদের মুল লক্ষ্য। আমরা সেটা করতে পেরেছি। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে।
সম্প্রতি এ ওয়ার্ডের নির্বাচিত মেম্বার বাবুল সন্ত্রাসীদের হাতে নিহত হওয়ায় এ আসনটি শূন্য ঘোষনা করা হয়।